পদত্যাগ করলেন দুই ডেপুটি গভর্নরসহ চার শীর্ষ কর্মকর্তা

অনলাইন ডেস্ক

চাপের মুখে পদত্যাগ ক‌রে‌ছেন কেন্দ্রীয় ব্যাংকের দুই ডেপু‌টি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ও নীতি উপদেষ্টা।

সোমবার অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বরাবর পদত্যাগের চি‌ঠি দি‌য়ে‌ছেন।

পদত্যাগ করা শীর্ষ কর্মকর্তারা হলেন ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আব ফারাহ মো. নাসের।
এর আগে শীর্ষ কর্মকর্তাদের দুপুর একটার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এসব আল্টিমেটাম দেন মহিউদ্দিন রনি। এরপর একে একে পদত্যাগ ক‌রেন চার শীর্ষ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights