ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টও চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় এ দুর্ঘটনার ঘটে। নিহতরা হলেন সাধন মিয়া (৪০) ও হিমেল (২৮)।

স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, নাজমুল করিম ও হিমেল সকালে অফিসিয়াল কাজে মোটরসাইকেল নিয়ে বের হন। কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে বিশ্বরোডে যাওয়ার পথে ঘাটুরা নামক এলাকায় তাকে একটি ট্রাক্টর চাপা দেয়। এতে নাজমুল ঘটনাস্থলে নিহত হন এবং হিমেল গুরুতর আহত হন। গুরুতর আহত হিমেলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আশুগঞ্জে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights