বিচার বিভাগে সব ক্ষেত্রে মেধার মূল্যায়ন হবে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগে সব ক্ষেত্রে মেধার মূল্যায়ন হবে। কোনও বিচ্যুতি ঘটে থাকলে তা ঠিক করা হবে।

বুধবার আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটি ও সদস্যরা সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।

বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, আমরা রাষ্ট্রের অনির্বাচিত অঙ্গ। তাই আমি মনে করি, সব ক্ষেত্রে জনসাধারণের কাছে আমাদের জবাবদিহিতা থাকাটা জরুরি।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিসংশন বা অপসারণের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, এ বিষয়ে আমাদের কিছু টেকনিক্যাল ইস্যু রয়েছে। সংবিধানের ষোড়শ সংশোধনী মামলা এখনও রিভিউ শুনানির অপেক্ষায় রয়েছে। এটা নিষ্পত্তি হলে সব কিছু সুরাহা হবে। আগামী রবিবার থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে বলেও সাংবাদিকদের জানান প্রধান বিচারপতি।

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশরাফ-উল-আলমের নেতৃত্বে সংগঠনের সহ-সভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিুবল ইসলাম হাবিব, প্রশক্ষিণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার এবং কার্যনির্বাহী সদস্য শামীমা আক্তার, মুহাম্মদ ইয়াছিন ও সাকিল আহমাদ উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিন, সাবেক সভাপতি আশুতোষ সরকার, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক সহ-সভাপতি প্রশান্ত কুমার কর্মকার, সিনিয়র সদস্য বিকাশ নারায়ন দত্ত, সাজিদ হক, মিল্টন আনোয়ার, মহিউদ্দিন ফারুক ও আয়াতুল্লাহ আকতার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights