চলমান সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে নড়াইলে বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসুচি পালিত

শুভ সরকার , নড়াইল থেকে
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে নড়াইলে জেলা বিএনপির পক্ষ থেকে অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১ টা থেকে এ অবস্থান কর্মসূচি শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা শাখার আয়োজনে নড়াইল চৌরাস্তায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয় এর সামনে এ কর্মসুচি পালিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা শাখার সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সিনিয়র সহ-সভাপতি মোঃ জুলফিকার আলী, সহ-সভাপতি মুন্সী শাহীন উল্লাহ মোহন, সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার আজিজুল ইসলাম বাবু,নড়াইল পৌর বিএনপির আহবায়ক মো: আজিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান,জেলা যুবদলের সাধারন সম্পাদক সায়াদাত কবীর রুবেল, জেলা ছাত্র দলের সভাপতি ফরিদ বিশ^াস , সাধারন সম্পাদক মাহামুদুল হাসান সনি, ও মোঃ রিয়াজ হাসান,রাসেল বিশ^াস,এস এম রুবেল, সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব হামিদুল ইসলাম তনুসহ জেলা , উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাবেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মি এসময় উপস্থিত ছিলেন।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights