রাজশাহীতে তিনটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। রাস্তার পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, সকালের দিকে পালশা গ্রামে রাস্তার পাশে অস্ত্র ভর্তি ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পিস্তল, রিভলবার ও গুলি উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights