কোটালীপাড়ায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারের বাড়ির চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ আবুল বশার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সচিব মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব নিলয় হাওলাদারসহ বিএনপি ও সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights