গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

‘হিংসা আর সংঘাত নয়, বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই’-এই স্লোগানকে সামনে রেখে ইস্ট ওয়েস্ট মিডিয়াসহ দেশের বিভন্ন গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ীতে কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি ও আরটিভির প্রতিনিধি এম মনিরুজ্জামানের সভাপতিত্বে রাজবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বাংলা নিউজের প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের প্রতিনিধি এম দেলোয়ার হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি হেলাল মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি আশিকুর রহমান বক্তব্য রাখেন।

রাজবাড়ী প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেরন সঞ্চালনায় বক্তারা বলেন, বর্তমানে গণমাধ্যমের ওপর সন্ত্রাসীরা যেভাবে হামলা ভাঙ্চুর করছেন তাতে গণমাধ্যম ও সাংবাদিকতা হুমকির মধ্যে রয়েছে। গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়ার সকল প্রতিষ্ঠানের ওপর হামলা করা হয়েছে। প্রতিষ্ঠানের ভিতরে গিয়ে ভাঙ্চুর করা হয়েছে। এর আগে ডিবিসি নিউজ, একাত্তর টেলিভিশন, এটিএন নিউজ ও সময় টিভিতে হামলা ও ভাঙ্চুর করেছে দুর্বৃত্তরা। গণমাধ্যমের ওপর এভাবে হামলা ও ভাঙ্চুর মেনে নেওয়া যায় না। দ্রুত সময়ের মধ্যে হামলাকারী ও ভাঙ্চুরের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
মানববন্ধনে আমাদের রাজবাড়ীর রাজবাড়ীর সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, প্রথম আলোর প্রতিনিধি এম রাশেদুল হক, যমুনা টিভির প্রতিনিধি রুবেলুর রহমান, ইন্ডিপেডেন্ট টিভির প্রতিনিধি শামীম রেজা, একাত্তর টিভির প্রতিনিধি মেহেদী হাসান, তৃতীয় মাত্রার প্রতিনিধি শেখ রঞ্জু আহমেদ, ইন্ডিপেডেন্ট টিভির প্রতিনিধি শামীম রেজা, নিউজ ২৪ টেলিভিশনের প্রতিনিধি মিঠুন গোস্বামী, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান, দেশ রূপান্তরের প্রতিনিধি হালিম বাবু, মাতৃকন্ঠের প্রতিনিধি সুজন বিষ্ণু, সাংবাদিক মোর্দেশ আলম মালেকসহ অর্ধশত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights