কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবর রহমানকে পুনর্বহাল দাবিতে মিছিল সমাবেশ

কালিয়াকৈর(গাজীপুর) স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবর রহমানকে পুনর্বহাল দাবিতে বুধবার সকালে চন্দ্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মেয়র মজিবর রহমান দীর্ঘ ২০ বছর ধরে কালিয়াকৈর বাসীর সেবা করে আসছেন, এবং তাকে পুনর্বহালের জন্য স্থানীয় জনগণ এই বিক্ষোভ ও সমাবেশ আয়োজন করেন।

মানববন্ধনে হাজার হাজার জনতার অংশগ্রহণ দেখা গেছে। তাঁর নেতৃত্বে কালিয়াকৈর পৌরসভায় নানা উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে, যার মধ্যে রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পৌরবাসীর সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে, তিনি এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অসামান্য ভূমিকা পালন করেছেন। তাঁর এই দীর্ঘমেয়াদী সেবার কারণে স্থানীয়রা তাকে একজন দক্ষ এবং মানবিক মেয়র হিসেবে মূল্যায়ন করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights