বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দিলেন বিমানবাহিনীর সদস্যরা

অনলাইন ডেস্ক
বন্যার্তদের সহায়তায় বিমানবাহিনীর সব পদবীর সদস্যের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এ ছাড়া নৌবাহিনীর সদস্যদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে বলে গতকাল শুক্রবার আইএসপিআর জানায়।
এদিকে, বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবির সেনাসদস্যেরও এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights