বাবা হলেন শাহিন আফ্রিদি

অনলাইন ডেস্ক
রাওয়ালপিন্ডি টেস্ট খেলার মধ্যেই সুখবর পেলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। আফ্রিদির স্ত্রী আনশা আফ্রিদির কোলজুড়ে এসেছে পুত্রসন্তান।

আগের সিদ্ধান্ত অনুযায়ী আফ্রিদি ও আনশার প্রথম সন্তানের নাম রাখা হয়েছে আলী ইয়ার শাহিন আফ্রিদি।

শাহিন ও আনশা আফ্রিদির পুত্রসন্তান হওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছে তাদের পরিবার। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবর, রাওয়ালপিন্ডি টেস্ট শেষ করেই বাড়ির উদ্দেশে রওনা দেবেন আফ্রিদি। আজ রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন।
৩০ আগস্ট এই রাওয়ালপিন্ডিতেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলবে বাংলাদেশ-পাকিস্তান।

এর আগে পাকিস্তান টেস্ট দলের কোচ জেসন গিলেস্পিও বলেছিলেন, বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের একটিতেও না খেলা হতে পারে আফ্রিদির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights