ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং সারা দেশে ৩১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৬০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬৭ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সাতজন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচজন এবং রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট নয় হাজার ৭৫৪ জন ছাড়পত্র পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights