শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে আখ ক্ষেতে শিয়াল মারার ফাঁদ পেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে কৃষক মো: আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কৃষক আরশেদ তার বাড়ির পাশে আঁখ চাষ করেন। ক্ষেত থেকে আখ চুরি ঠেকাতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ঘটনার আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই অসাবধানতাবশত ক্ষেতে গেলে প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় স্বামী আরশেদ স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।

রসুলপুরের ইউপি চেয়ারম্যান কাজী মাহবুবুল হক জানান,কৃষক আরশেদের নিজের আখক্ষেতে বিনষ্টের হাত থেকে বাচাঁতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে ৷সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু জনেই মারা যায় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights