হবিগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি
নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টার দিকে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা।

পরে তারা লাখাই বামৈ সড়ক অবরোধ করে আগুণ ধরিয়ে দেয়। এসময় সড়কের দু’পাশে আটকা পড়ে অনেক যানবাহন। তীব্র ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগের বিষয়ে বার বার ফোন দিলেও বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা জানান, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত রিপোর্ট পেলে এবং শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights