মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন দুলালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রবিবার বেলা ১২টার দিকে বিদ্যালয় চত্বর ও পার্শ্ববর্তী কালিকাবাড়ি বাজার এলাকায় মিছিল সমাবেশ করেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে প্রকাশ্যে মিছিল মিটিং করার অভিযোগে শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবি করেছে।

আন্দোলনের মুখে গত বৃহস্পতিবার থেকে আত্মগোপনে আছেন প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল। শিক্ষার্থীরা ইতিমধ্যে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। প্রধান শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান শেখ বলেন, শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন করছে। প্রধান শিক্ষক ছুটিতে আছেন।

বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, ছাত্র-ছাত্রীদের স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights