ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ফারুক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার কাড়াহায় বিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত ফারুক তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের বাগুন্দা গ্রামের মতি মিয়ার পুত্র।

জানা যায়, আজ সকালে একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ও তার সাথে আরেকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ফারুককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights