ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে লালমনিরহাটে সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি:

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে বুধবার বিকেলে হাতীবান্ধা প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদেদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিক, কালেরকন্ঠের লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু, বাংলানিউজের খোরশেদ আলম সাগর, যুগান্তরের মিজানুর রহমান দুলাল, মানবকন্ঠের আসাদুজ্জামান সাজু, হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম, নিউজ ২৪ টিভির রবিউল হাসান, মোহনা টিভির সুমন খান প্রমুখ।

বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা দুঃখজনক ও ন্যাক্কারজনক ঘটনা। অতি দ্রুত এ ঘটনায় জড়িতদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা বলেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights