ডা. গোলাম কাজেম আলী হত্যার বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

এক বছর হতে চললেও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী হত্যকারীদের গ্রেফতার না করার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে জেলায় কর্মরত চিকিৎসকরা।

আজ বৃহস্পতিবার দুপুরে আড়াইশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিনিয়র ডা. ময়েজ উদ্দিন, হাসপাতালের সুপার ডা. এসএম মাসুদ পারভেজ, সিভিল সার্জন ডা. মাহমুদুর রশিদ, ডা. মহিউদ্দিন আহমেদ, ডা. আব্দুস সামাদ. ডা. মাহফুজুর রহমান, ডা. নাসির উদ্দিন, ডা. আল মামুন. ডা. মোসফিকুর রহমানসহ অন্যরা। মানববন্ধনে চিকিৎসক, নার্সসহ ফার্মেসি মালিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights