জবির ১ম বর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্তি ঘোষণা

জবি প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক সম্মান (২০২১-২০২২) শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফাঁকা আসন পূরণ হয়ে যাওয়াই এ সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আামাদের আসন যেগুলো ফাঁকা ছিল সব পূরণ হয়ে গেছে। এজন্য আজ থেকেই প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। কয়েকজন শিক্ষার্থী মাইগ্রেশন হয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে এক্ষেত্রে ওই ফাঁকা আসনের জন্য পুনরায় আর ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। আমাদের কিছু সিট ফাঁকা ছিল। তা পূরণ হয়েছে আমাদের আর সিট ফাঁকা নেই।

এর আগে ১৪ জানুয়ারি শনিবার রাতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে সপ্তম মেধা তালিকা থেকে ভর্তির পর ইনস্টিটিউট ও বিভাগগুলোতে বিদ্যমান শূন্য আসনগুলো মেধাক্রমের ভিত্তিতে পূরণে মেধাক্রমের শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির আবেদন আহ্বান করা হয়। ১৬ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে শিক্ষার্থীরা আবেদন সম্পন্ন করে এবং ১৭ জানুয়ারি ভর্তির তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights