ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও তাণ্ডবের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জয়পুরহাটের কর্মরত সাংবাদিকরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলাকারী ও এর পেছনের ইন্ধনদাতা গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের অবিলম্ব গ্রেফতার ও বিচারের দাবি জানান।

বাংলা নিউজের জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের জয়পুরহাট প্রতিনিধি শামীম কাদির।
এ সময় বক্তব্য রাখেন মানব কণ্ঠের জেলা প্রতিনিধি আবু মুসা, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রুবেল, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হারুনুর রশিদ, দেশ টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, গ্লোবাল টিভির জাহাঙ্গীর আলম খান, দৈনিক রুপালি বাংলাদেশের জেলা প্রতিনিধি আবু রায়হান, দৈনিক বাংলা বাজারের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় জেলার পাঁচটি উপজেলার কর্মরত সকল প্রিন্ট ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights