‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে উঠেছে’

নিজস্ব প্রতিবেদক

১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট আজ রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত এক পদযাত্রা কর্মসূচী পালন করে।

কর্মসূচীর প্রাক্কালে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে উঠেছে।

তিনি আরো বলেন, ‘৯০’র আদলে গণঅভ্যূত্থানের মাধ্যমেই ১০ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।’
পদযাত্রা কর্মসূচীতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী নাগরিক আন্দোলনের সভাপতি পীরজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীরসাহেব, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান, গণতন্ত্র রক্ষামঞ্চের সভাপতি মনোয়ার হোসেন বেগ, মুক্তিযুদ্ধ-৭১ এর সভাপতি আনসার রহমান সিকদার, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলিম উল্লাহ আলীম, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights