ডিএমপিতে আনা হলো ২২ পুলিশ সুপারকে

অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২২ কর্মকর্তাকে উপ-পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights