এতো রক্ত এতো ঐক্য আর দেখিনি: কর্নেল অলি

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, এবার দেশ স্বাধীন করেছে ছাত্র-জনতা। অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে আমাদের ছেলে-মেয়েরা। এতো রক্ত এমন ঐক্য আমার ৮৬ বছর বয়সে দেখিনি। পৃথিবীর কোন দেশে নেই এরকম ঐক্য। বাংলাদেশ আপনারা শিখেয়েছন কিভাবে জীবন বিলিয়ে দিতে হয়। আপনারা শিখেয়েছেন কিভাবে দেশ রক্ষা করতে হয়। এবার দেশ রক্ষার জন্য প্রস্তুত যোগ্য সন্তানরা।

রবিবার বেলা ১২টায় লক্ষ্মীপুর বিসিক শিল্প নগরী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজনে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যে নির্বাচনের কথা আপনারা ভুলে গেছেন, মা-বোনেরা ভোট দেয়ার কথা ভুলে গেছেন, আমাদেরকে সেটা আবার পুনরায় ফিরে আনতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, সেটা অনুভব না এটার সুফল আপনাদের পেতে হবে। সুফল পেতে হলে হারামিরা এখনও দেশে আছে। এদের কাছ থেকে দেশকে মুক্ত করতে হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামীকে ছোটো খাটো দোষের জন্য যদি সরকার নিষিদ্ধ ঘোষণা করতে পারে, তাহলে হত্যাকারীদের কেন নিষিদ্ধ করতে পারবে না? পরে বন্যা দুর্গত মানুষদের সাথে সৌজন্য সাক্ষাত এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা উত্তর মহানগরীর আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো: সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা আমীর এস.ইউ.এম রুহুল আমীন ভূঁইয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights