নেত্রকোনার পূর্বধলায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি :

পূর্বশত্রুতার জেরে নেত্রকোনার পূর্বধলায় শহিদুল ইসলাম (৩২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শহিদুলের মৃত্যু হওয়ার পর দুপুরে এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এর আগে, মঙ্গলবার রাতে বাজারে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে বৈয়রাটি গ্রামের রাস্তার পাশে ফেলে যায়। নিহত শহীদুল ইসলাম উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের লাউখাই গ্রামের মৃত হযরত আলী ছেলে।

নিহতের বাবা হযরত আলী জানান, রাত সাড়ে বারোটার দিকে পথচারীরা শহীদুলের সাইকেল ও জুতা রাস্তায় পড়ে থাকার খবর জানায়। এরপর বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে বৈরাটি গ্রামে রক্তাক্ত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে ময়মনসিংহে নিয়ে যাই। সেখানে সকালে সে মারা যায়।
পূর্বধলা থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, শুনেছি শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সেটার প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights