কোটালীপাড়ায় এক শ্রমিকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ার একটি বেকারি কারখানা থেকে বাচ্চু মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের বিসমিল্লাহ বেকারির কারখানার রান্নাঘর থেকে কোটালীপাড়া থানা পুলিশ বাচ্চু মোল্লার মরদেহ উদ্ধার করে। সে কোটালীপাড়ার কয়খা গ্রামের জহর মোল্লার ছেলে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বাচ্চু মোল্লা বের হয়ে যান বলে জানিয়েছেন তার স্ত্রী সম্পা বেগম।
তিনি বলেন, মাঝবাড়ি গ্রামের এক নারীর সাথে আমার স্বামীর পরকীয়া প্রেম ছিল। ওই নারীর স্বামী আমার স্বামীকে হত্যা করেছে বলে আমার ধারণা। আমি সঠিক তদন্তের মাধ্যমে আমার স্বামী হত্যার বিচার চাই।

কোটালীপাড়া থানার এস.আই আমিনুল ইসলাম বলেন, স্থানীয় লোক মারফত আমরা খবর পেয়ে বাচ্চু মোল্লার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করি। এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights