ঘাটাইলে পৃথক দুটি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক দুটি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার সকালে উপজেলার বানিয়াপাড়া ও কাশতলা ভিটিবাড়ি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাজ্জাদ হোসেন ইমন। সে কাশতালা গ্রামের ইছহাক আলীর ছেলে।

অপরজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়ার চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় গাড়ীর ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।
এদিকে কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি পুকুরের কচুরিপানার নীচ থেকে সাজ্জাদ হোসেন ইমন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights