গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল

অনলাইন ডেস্ক

গাজীপুর মহানগরের ছোটদেওরা এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। শনিবার সকালে ট্রেনটি চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিনটি বিকেল হয়ে যায়। এরপর থেকে ওই লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে বিকল্প রেলপথ থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হচ্ছে না।

এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. রেজাউল করিম। তিনি জানান, ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেন ঢাকার দিকে নিয়ে যাওয়া হবে। এ ব্যাপারে ঢাকার কমলাপুরে যোগাযোগ করা হচ্ছে। ট্রেনটির ইঞ্জিন জয়দেবপুর এবং ধীরাশ্রম স্টেশনের মাঝামাঝি বিকল হয়ে যাওয়ায় আপাতত অন্য একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল হয়ে যাওয়া ট্রেনটি জয়দেবপুর স্টেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights