পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ভাঙ্গায় কুমার নদে গোসল করতে নেমে পানিতে ডুবে চয়ন দাস (১১) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা বাজারের জুতা ব্যবসায়ী গৌরাঙ্গ দাসের ছেলে। তাদের গ্রামের বাড়ি ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী মহল্লায়। তাদের পরিবার ভাঙ্গা সরকারি কে এম কলেজ সড়কের একটি ভাড়া বাসায় থাকত।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে সে গোসল করতে কুমার নদে নামে। পরে বাড়ির লোকজন তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ভাঙ্গা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে দুপুর ২টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights