বগুড়ার নতুন জেলা প্রশাসক হোসনা আফরোজা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজাকে বগুড়ার দায়িত্ব দেয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ২০ আগস্ট বগুড়ার ডিসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করে বদলি করা হয়।
