পীরগাছায় ব্যবসায়ী সমিতির অর্ধদিবস হরতাল পালন
নিজস্ব প্রতিবেদক, রংপুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নাম করে পীরগাছা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতি সোমবার শান্তিপূর্ণভাবে অর্ধ দিবস হরতাল পালিত হয়। হরতাল চলাকালে কাঁচা বাজার ছাড়া উপজেলা সদরের সকল-প্রকার দোকানপাট বন্ধ ছিল। যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির ডাকা হরতাল শেষে দুপুরে উপজেলা সদরের চার মাথায় ব্যবসায়ীরা এক পথসভায় মিলিত হয়। এতে ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা ছাড়াও ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তরা বলেন, অবিলম্বে ব্যবসায়ী সমিতির সভাপতির বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নেয়া না হলে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন এবং পীরগাছাকে অচল করে দেবেন।
