ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে আলচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এর সত্যতা নিশ্চিত করেছেন।

আজ ভোরে ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামশেদ শেখ (৩৬) প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের গাড়িচালক।
এ বিষয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, আজ ভোরে ঢাকার মিরপুর এলাকা থেকে জামশেদকে গ্রেফতার করা হয়। ত্বকী হত্যার সঙ্গে তার সরাসরি যোগসাজশ রয়েছে।

ত্বকী হত্যার ঘটনায় এর আগে রবিবার ও সোমবার সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদার নামে তিন জনকে গ্রেফতার করে র‌্যাব। পরে সোমবার ও মঙ্গলবার তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গ্রেফতারকৃতরা সকলেই ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী। আজমেরী ওসমানের পাশাপাশি র‌্যাবের তদন্ত তালিকায় তাদের নাম ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights