কালিয়াকৈরে নিউ মার্কেট উদ্বোধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে সবচেয়ে বড় ও আধুনিক দৃষ্টিনন্দন ‘কালিয়াকৈর নিউ মার্কেট’ উদ্বোধন করা হয়েছে। উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ এ দৃষ্টিনন্দন মার্কেটটি উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে ওই মার্কেটের সোহাগ কনভেনশন হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর নিউ মার্কেটের প্রতিষ্ঠাতা ও আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ মো. জলিল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ, আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক সাইদুর রহমান সোহাগসহ বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights