চাঁপাইনবাবগঞ্জে নার্সদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় ডিজিএনএম’র মহাপরিচালক মাকসুরা নুরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে সকল আমলাদের অপসারণ ও পদত্যাগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে নার্সরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। শনিবার দুপুরে নার্সিং সংস্কার পরিষদ জেলা কমিটির ব্যানারে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘন্টব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং সুপার ভাইজার আজিম উদ্দীন, সিনিয়র স্টাফ নার্স সামসুন নাহার, নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগম, নার্সিং ইন্সটিটিউশনের শিক্ষার্থী সুমাইয়া আক্তার, তানজিয়া আক্তার, রহিমা খাতুন প্রমূখ। বক্তাগণ বলেন, ডিজিএনএম’র মহাপরিচালক মাকসুরা নুর নার্সিং পেশা ও নার্সদের কটুক্তি কিভাবে করতে পারে সেতো একজন আমলা। তাই তার মন্তব্যের জন্য দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সরিয়ে নার্সদের পদায়ন নিশ্চিত করতে হবে। সেই সাথে মিডওয়াইফারী অধিদপ্তরে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলে নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ করতে হবে। অপসারণ করা না হলে আগামীতে কঠোর কর্মীসূচির ঘোষণা দেয়া হবে বলে মানববন্ধন থেকে বলা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সসহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights