সুইজারল্যান্ড অ্যাম্বাসেডরের সঙ্গে জাপা চেয়ারম্যানের সাক্ষাৎ

অনলাইন প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডর রেটো রেঙ্গলী’র আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

আজ দুপুরে সুইজারল্যান্ড অ্যাম্বাসেডর এর বারিধারা’র বাসভবনে পৌঁছালে জাতীয় পার্টি চেয়ারম্যানকে স্বাগত জানান সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডর। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে এক আন্তরিকতাপূর্ণ পরিবেশে বাংলাদেশে চলমান উন্নয়ন-অগ্রগতি নিয়ে আলোচনা করেন তারা।

এসময় জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা, সুইজারল্যান্ড দূতাবাসের কাউন্সিলর হেড অব পলিটিকাল জিও ভ্যানেটি এবং লোকাল পলিটিক্যাল অফিসার মি. খালেদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights