ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে ৮ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

অনলাইন ডেস্ক

ইংলিশ চ্যানেল পার হওয়ার সময় নৌকা ডুবে কমপক্ষে আট জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় সময় শনিবার বেলা ১টার দিকে পাস-দে-ক্যালাইসের বোলোন-সুর-মেরের উত্তরে দুর্ঘটনায় পড়ে নৌকাটি। দুর্ঘটনায় পড়ার আগেই ওই নৌকাটিকে সতর্ক করেছিলেন উদ্ধারকারীরা। এতে ৫০ জনের মতো আরোহী ছিলেন। ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। উপকূল ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই ডুবতে শুরু করে এই নৌযান।

প্রতিবেদনে বলা হয়, অভিবাসী বহনকারী ছয় শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীসহ ১২ জন ডুবে মারা যাওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে চ্যানেলটিতে ফের দুর্ঘটনা ঘটল।
যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র নৌকাডুবিতে প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ফরাসি কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্তের নেতৃত্ব দিচ্ছে।

সর্বশেষ ৮ জনের মৃত্যুর ঘটনায় চলতি বছরে ইংল্যান্ডে পাড়ি দেওয়ার চেষ্টার সময় মারা যাওয়া অভিবাসীর সংখ্যা ৪৫ জনে পৌঁছেছে।

এ বছর রিপোর্ট লেখা পর্যন্ত ২১ হাজারেরও বেশি মানুষ ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। সূত্র: ডেইলি মেইল, বিবিসি, দ্য মিরর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights