জিএম কাদেরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গাইবান্ধায় জাপার বিক্ষোভ মিছিল
গাইবান্ধা প্রতিনিধি
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।
রবিবার দুপুরে জাতীয় পার্টি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদে শহরের হর্কাস মার্কেটের সামন থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। মিছিলে জেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
শেষে শহরের ডিবি রোডের গার্নাস মার্কেটের সামনে পথসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেলা সভাপতি সরওয়ার হোসেন শাহিন, সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম লেবু ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোস্তফা মহসিন সরকার ও জেলা ছাত্র সমাজের আহবায়ক আবু সাইন সরকার মুক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
