দাফনের ৫৭ দিন পর মিলনের মরদেহ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে আদালতের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত মুসলিম উদ্দিন মিলনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

রবিবার দুপুরে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে থেকে মৃত্যুর ৫৭ দিন পর লাশটি উত্তোলন করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাদাত, মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এসআই রাসেল ইসলাম ও মিলনের পরিবারের সদস্যরা।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাদাত বলেন, আদালতের নির্দেশে মিলনের লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়না তদন্ত শেষে আবার লাশ সেখানে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই বিকেলে রংপুর সিটি করপোরেশনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মিলনের মৃত্যু হয়। এ ঘটনায় ২৭ আগস্ট মিলনের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে রংপুর কোতয়ালী মেট্রো থানার কগনিজেন্স ম্যাজিস্ট্রেট আদালতে জাতীয় সংসদের সাবেক স্পিকার, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাসহ ১৭ জনের নাম উল্লেখ হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights