শাবিপ্রবির নতুন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি ও ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী।

উপ-উপাচার্য শাবিপ্রবির গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

বুধবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগের শর্তে বলা হয়, শাহজালাল বিশ্ববিদ্যালয় আইন ১৯৮৭ এর ধারা ১১ (১) অনুযায়ী উপাচার্য, ধারা ১৩ (১) অনুযায়ী উপ-উপাচার্য ও ধারা ১৪ (১) অনুযায়ী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হলো। তারা নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর হবে। তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। বিধি অনুযায়ী পদের সাথে সংশি্লষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তারা সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights