বগুড়ায় ল’ইয়ার্স কাউন্সিলের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের স্থানীয় একটি মোটেলে এ সভা করা হয়।

অনুষ্ঠানে বগুড়া ইউনিটের সভাপতি এ্যাডভোকেট রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিট সেক্রেটারি এ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বগুড়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া বারের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মাওলানা আব্দুল গফুর, সরকারি আজিজুল হক কলেজের সাবেক জি এস আ স ম আব্দুল মালেক, সিনিয়র আইনজীবী মো: আব্দুল মজিদ মোল্লা, এ্যাডভোকেট সাখাওত হোসেন মল্লিক, এমদাদুল হক, আব্দুস সালাম, আবু বকর সিদ্দিক, সিরাজুল হক, বগুড়া বারের কার্য নির্বাহী কমিটি সদস্য এ্যাডভোকেট সাইফুদ্দীন সাইফুল, জুলফিকার আলি, আব্দুল মালেক, শাহীন মিয়া, নজরুল ইসলাম, ঢাকা আইনজীবী সমিতির সদস্য আলাউদ্দিন সোহেল, শাফিকুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights