কুতুবদিয়ায় অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কুতুবদিয়ার সাগরে তীরে অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের দরবার ঘাটের উত্তর পাশে এ মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, সাগরের জোয়ারের পানিতে একটি অর্ধগলিত মরদেহ ভেসে উপকূলে আসলে স্থানীয়রা কুতুবদিয়া থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে কুতুবদিয়া থানায় আনা হয়েছে। ইতিমধ্যে সব থানায় মরদেহের ছবি পাঠানো হয়েছে। শনাক্ত হলে মরদেহ হস্তান্তর করা হবে।
তবে, ধারণা করা হচ্ছে মরদেহটি ৪-৫ দিন আগের হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights