জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজ্জামুল হক।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজ্জামুল হককে প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আদেশ আগামী ১৯/০৯/২০২৪ তারিখ হতে কার্যকর হবে। এছাড়া তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

এর আগে গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন সাবেক প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights