মব জাস্টিস ও কিলিং মিশন সরকার সমর্থন করে না : উপদেষ্টা নাহিদ ইসলাম

নোয়াখালী প্রতিনিধি

মব জাস্টিস ও কিলিং মিশন অন্তর্বর্তীকালীন সরকার সমর্থন করে না। এ ধরনের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

এ সময় তিনি আরও বলেন, এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে একটি পক্ষ সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায়।

তিনি আরও জানান, গণমাধ্যমের কিছু দাবি রয়েছে এবং বাংলাদেশে গণমাধ্যম কীভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তার প্রস্তাবনা দেবে গণমাধ্যম সংস্কার কমিটি।
শুক্রবার বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জেলায় বন্যার্তদের ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, সেনাবাহিনীর মেজর নাফিস, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights