আবু সাঈদসহ সকল শহীদের স্বরণে বৃক্ষরোপণ বসুন্ধরা শুভসংঘের

অনলাইন ডেস্ক
দিনাজপুরের হাকিমপুরে (হিলি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদসহ সকল শহীদের স্বরণে বৃক্ষরোপণ করেছে বসুন্ধরা শুভসংঘ বন্ধুরা। সম্প্রতি হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে হিলি রেওলয়ে স্টেশনে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা।

এসময় বসুন্ধরা শুভসংঘের হাকিমপুর উপজেলা শাখার উপদেষ্টা গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ উপস্থিত ছিলেন বাংলাহিলি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, হাকিমপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন খান, সদস্য চঞ্চল হোসেন, লিটন হোসেন, দৈনিক সমকালের হিলি প্রতিনিধি মুসা মিয়া, দৈনিক আমাদের সময়ের হিলি প্রতিনিধি মিজানুর রহমান মিজান, বাংলাটিভির হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খান, সাংবাদিক কৌসিক চৌধুরী, ইমরুল কায়েস সোহেল প্রমুখ।

বসুন্ধরা শুভসংঘের মোস্তাকিন হোসেন, আব্দুর রহমান, খাজিদা আক্তার জুই, এশা জাহান, হোজাইফা হোসাইন, আফরিন সুলতানা চৈতি, মাহিন ইসলাম, মেহেক ইকবাল তাসরিফ, রিফাত শেখ, মাহারাফ হাসান অমি, মাহাদিন মেহেরাব হিমু, মুজাহিদ প্রধান মাসুম, জান্নাতুন ফেরদৌস, উম্মে হাবিবা আঞ্জু মিলে হিলি রেওলয়ে স্টেশনে মেহগনি ও আমড়ার চারা রোপণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights