রানের পাহাড় বড়ই হচ্ছে ভারতের

অনলাইন ডেস্ক
চেন্নাই টেস্টের শুরুটা দারুণ করলেও প্রথম ইনিংসে হতাশাজনক ব্যাটিংয়ের ফলে পরাজয় দেখছে বাংলাদেশ। এগিয়ে থেকেই তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে ভারত। বাংলাদেশের ঘাড়ে লিডের ভার।

তৃতীয় দিনে ৪৩২ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে ভারত। চতুর্থ উইকেট জুটিতে ১৩৮ রান করেছেন পন্ত-গিল। ৮৬ রানে অপরাজিত আছেন গিল। পন্ত অপরাজিত ৮২ রানে।

এর আগে বাংলাদেশের চেয়ে ৩০৮ রানে এগিয়ে থেকে শুরু করে ভারত। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে তাদের লিড। তাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল ও ঋষভ পান্ত।
৩৩ রানে অপরাজিত থাকা গিল তৃতীয় দিন সকালে হাফ সেঞ্চুরি তুলে নেন। একই মাইলফল ছুঁয়েছেন পান্তও। ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে প্রায় দুই বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা এই উইকেটরক্ষকের প্রথম হাফ সেঞ্চুরি এটি।

গিলের সঙ্গে পান্তের জুটিটি একশ ছাড়িয়ে যায়। একটু পর চারশ হয়ে যায় ভারতের লিড। এরপরই ক্যাচ ছেড়ে দেন শান্ত। ৪৯তম ওভারে সাকিবের বলে মিডউইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন পান্ত। কিন্তু আকাশে উঠা বল সময় পেয়েও ধরতে পারেননি শান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights