আমরা এখন একটি দেউলিয়া দেশে বাস করছি : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

পাকিস্তান ইতোমধ্যে ঋণখেলাপি হয়ে গেছে দাবি করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংস্থাপন, আমলাতন্ত্র ও রাজনীতিবিদদের এর জন্য দায়ী করেছেন। তিনি বলেন, আপনারা হয়তো জানতে পেরেছেন যে পাকিস্তান দেউলিয়া হতে যাচ্ছে অথবা ঋণখেলাপি হতে যাচ্ছে। কিন্তু না তা ইতিমধ্যে হয়ে গেছে। আমরা এখন একটি দেউলিয়া দেশে বাস করছি।

শনিবার শিয়ালকোটে বেসরকারি একটি কলেজের অনুষ্ঠানে তিনি একথা বলেন। খাজা আসিফ আরও বলেন, ‘স্থিতিশীল একটি দেশ হওয়ার জন্য নিজের পায়ে দাঁড়ানোর প্রয়োজন ছিল। সমস্যার সমাধান আমাদের দেশেই নিহিত রয়েছে। আইএমএফের কাছে পাকিস্তানের সমস্যার সমাধান নেই।’ সাবেক পিটিআই সরকারের সমালোচনা করে আসিফ বলেন, ‘আড়াই বছর আগে পাকিস্তানে জঙ্গি আনা হয়, যা শেষ পর্যন্ত বর্তমানের সন্ত্রাসবাদের ঢেউয়ে পরিণত হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights