রাজধানীতে অভিযানে বিপুল অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক
রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার বিকালে রাজধানীর কলাবাগান এলাকার লাল ফকিরের মাজারের পাশে একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে কলাবাগান থানা পুলিশ ও সেনাবাহিনীরি একটি দল।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শুভ, মো. শাকিল হোসেন ও শরীফ মো. আবদুল্লাহ।
এসময় তাদের কাছ থেকে দু’টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলিসহ দুটি স্টিলের পিস্তল, ১২ বোর কার্তুজসহ একটি দেশীয় স্টিলের পাইপ গান, একটি ইয়ার গান, একটি ইলেকট্রিক শক (টিজার), দুটি চাপাতি, তিনটি দেশীয় লোহার ছুরি, একটি লোহার চাইনিজ কুড়াল, একটি দেশীয় লোহার দা, তিনটি মোবাইল ফোন ও একটি ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু লোক কলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশে বিপুল দেশি ও বিদেশি অস্ত্রসহ অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে কলাবাগান থানা পুলিশ ও সেনা বাহিনী যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তারা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কলাবাগান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights