কেশবপুরে আবু বকর আবু হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

যশোরের কেশবপুরে বিএনপি নেতা শহীদ আবু বকর আবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং কেশবপুর উপজেলার সফল বিএনপি নেতা আবু বকর আবুর হত্যার বিচার চেয়ে সমন্বয়ক পরিষদের উদ্যোগে শনিবার বিকালে কেশবপুর পৌরশহরের দৌলত বিশ্বাস চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

আবু বকর আবু হত্যার বিচার দাবির সমন্বয়ক পরিষদের প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। আবু বকর আবু হত্যার বিচার দাবির যুব সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা আব্দুল গফুরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, এবং বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার বিএনপি, মহিলা দল, সেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

মানববন্ধনে শহীদ আবু বকর আবুর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তার ভাই আবুল কাসেম, বোন আঞ্জুমান আরা খাতুন এবং ভাইপো কবিরসহ পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। উপস্থিত সবাই আবু বকর আবুর হত্যার সুষ্ঠু ও ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights