তোফাজ্জল হত্যার বিচার চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরগুনার তোফাজ্জল হত্যার বিচার চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন- বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হাসিব রায়হান মুন্না, সেক্রেটারি সাইমম মোস্তফা ইমন, রাকিবুল হাসান রাব্বি, রিয়াদ হাসান হৃদয়, হাসিবুর রহমান সেফাত ও রায়হান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অভ্যন্তরে মানসিক ভারসাম্যহীন বরগুনার পাথরঘাটার তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনওভাবেই কাম্য না। একটা মানুষকে চোর সন্দেহে এভাবে নির্মমভাবে হত্যা করা কোনও মানুষের কাজ না। এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা চাই শুধু গ্রেফতার নয়, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights