বরিশালের ৬ থানার ওসি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল জেলা পুলিশের ৬ থানার ওসি পরিবর্তন করা হয়েছে। রবিবার রাতে তাদের পরিবর্তন করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজওয়ান আহমেদ জানিয়েছেন।

তিনি জানান, রুটিন হিসেবে জেলার ৬ থানার ওসি পরিবর্তন করা হয়েছে। ছয়টি থানা হলো-বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, কাজিরহাট, বাবুগঞ্জ, গৌরনদী ও উজিরপুর।

এ ছয় থানায় নতুনদের পদায়ন করা হয়েছে। ওই সকল থানার ওসিদের পুলিশ লাইন্সে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights