উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে যৌথ বিমান মহড়া চালাল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া রবিবার যৌথভাবে বিমান মহড়া চালিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমান অংশ নেয়। এর আগে, শনিবার উত্তর কোরিয়া একটি দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এই বিমান মহড়ার পদক্ষেপ নিল।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিপস অফ স্টাফ বলেন, মহড়ায় দক্ষিণ কোরিয়ার এফ-৩৫, এফ-১৫ এবং যুক্তরাষ্ট্রের এফ-১৬ জঙ্গিবিমান অংশ নেয় এবং সেগুলো যুক্তরাষ্ট্রের বি-ওয়ান বি বোমারু বিমানকে স্কট করে নিয়ে যায়।‌ এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া ও তার মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা এবং যুদ্ধের প্রস্তুতি ফুটে উঠেছে বলে সিউল মনে করে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলেছে, যৌথ এই মহড়া যুদ্ধ সক্ষমতাকে জোরদার করেছে এবং কোরীয় উপদ্বীপের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নতুন করে প্রকাশ পেয়েছে।
এর আগে উত্তর কোরিয়া পূর্ব উপকূলে তার দীর্ঘ পাল্লার হোসাং-১৫ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বুধবার থেকে বিমান মহড়ায় নামবে বলে কথা ছিল। উত্তর কোরিয়া ওই মহড়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে শনিবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

সূত্র : পার্সটুডে ও রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights