কোটালীপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুতের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মাহুত নজরুল ইসলাম (৩৫) মারা গেছেন। নিহত নজরুল কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা গ্রামের জবের শেখের ছেলে।

আজ মঙ্গলবার (২৪) সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাহুত নজরুল ইসলামের কোন ভুল সংকেত পেয়েই তাকে পিঠ থেকে ফেলে দিয়ে পায়ের নিচে পিষ্ট করে হাতিটি। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ বন বিভাগের জেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেন, পশু ডাক্তার সহ একটি প্রশিক্ষিত টিম হাতিটিকে নিয়ন্ত্রণে নেয়ার জন্য ইতোমধ্যে গাজিপুর থেকে রওনা হয়েছেন।

কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পোস্টমর্টেম শেষে স্বজনদের কাছে তার লাশ বুঝে দেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights